ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাজার্মানির ৭ গোলে আর্জেন্টিনা ভক্ত মেহজাবীন

জার্মানির ৭ গোলে আর্জেন্টিনা ভক্ত মেহজাবীন

বিনোদন ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের আমেজ ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চে। থেমে নেই শোবিজ অঙ্গন। প্রিয় দলের খেলা নিয়ে তারা উন্মাদনা জানান দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। গতকাল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিশাল জয় উদযাপনে মেতেছেন তারকারা।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭ গোলের এই জয় বিনোদন জগতের একটি বিশেষ মহলকে মনে করিয়ে দিয়েছে পুরোনো এক ইতিহাস। সামাজিক মাধ্যমে তারকাদের কর্মকাণ্ড দেখে বোঝার বাকি নেই, জার্মানির এই জয়ে জার্মানি সমর্থকদের চেয়েও বেশি আনন্দিত আর্জেন্টিনার সমর্থকেরা।

খেলা শেষ না হতেই দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তানজিকা আমিনের দেয়া ফেসবুক পোস্টগুলো যেন তারই দৃষ্টান্ত।

আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে নজরে আসে মেহজাবীনের পোস্ট। খেলার শেষ মুহূর্তে মেহজাবীন পোস্টে লেখেন, ‘জার্মানি এটা কি দেখাচ্ছে!’ এরপর খেলা শেষে একটি পোস্ট দেন অভিনেত্রী। তাতে লেখেন, ‘৭-১ ফিলিং নস্টালজিক’।

অভিনেত্রী তানজিকা আমিনও তার ফেসবুকে প্রায় একই কথা লিখেছেন, ‘ফিলিং নস্টালজিক.. জার্মানি ৭টা গোল দিসে… জাস্ট সেয়িং(শুধু বললাম আরকি)’।

শোবিজ অঙ্গনে বরাবরের মতোই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক সংখ্যা সবচেয়ে বেশি। বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যেই মেহজাবীনসহ বেশ কয়েকজন তারকাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে। এর আগে তানজিকা আমিনও সামাজিক মাধ্যমে স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরা ছবি শেয়ার করেছিলেন।

ব্রাজিল ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল খেয়েছিল বলেই মূলত এই দুই আর্জেন্টিনা ভক্তের এমন নস্টালজিয়া ও উচ্ছ্বাস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular