ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজিয়াউর রহমানের ওপর গবেষণা অপ্রতুল, যা ইতিহাসের প্রতি অবিচার: ফখরুল

জিয়াউর রহমানের ওপর গবেষণা অপ্রতুল, যা ইতিহাসের প্রতি অবিচার: ফখরুল

নিউজ ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে পর্যাপ্ত গবেষণা না হওয়ায় বাংলাদেশের ইতিহাসের প্রতি অবিচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের ওপর গবেষণা এত অপ্রতুল যে ইতিহাসের প্রতি অবিচার করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, আমি যে পশ্চিম বাংলার নাগরিক নয়, এটা সে প্রতিষ্ঠা করেছেন তার জাতীয়তাবাদী মনোভাব দিয়ে। তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছিলেন।

‘গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া কঠিন। জিয়াউর রহমান সেই কাজটিই করার চেষ্টা করেছেন’, যোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল আরও বলেন, শুধু খাল খনন না, রিসার্চ ইনস্টিটিউট, সুগার কেন ইনস্টিটিউটের প্রতিটি ক্ষেত্রে জিয়াউর রহমান কাজ করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular