ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিজ্বালানী সংকট ও লোডশেডিং কমাতে সরকারকে সক্রিয় হওয়ার আহবান: গণফোরাম

জ্বালানী সংকট ও লোডশেডিং কমাতে সরকারকে সক্রিয় হওয়ার আহবান: গণফোরাম

বিশেষ প্রতিবেদক: বিগত নির্বাচনে এ দেশের মানুষ গনতান্ত্রিক শক্তিকে বিপুল ভোটে নির্বাচিত করেছে, এবং সাম্প্রদায়িক শক্তিকে প্রত্যাখ্যান করেছে। আমরা সমাজের সর্বস্তরে মানুষের অধিকার তথা খাদ্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা, গনতন্ত্র ও আইনের শাসনের জন্য সংগ্রাম করছি। ইউনুস সরকার বিগত দের বছরে দেশের অর্থনীতি ও সামাজিক মূল্যবোধকে ধ্বংস করেছে এবং মুক্তি যুদ্ধ বিরোধী মব সৃষ্টিকারী শক্তিকে মদদ দিয়েছে, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও সমাজে অস্থিরতার ভাব বিরাজমান।

গত ২রা মে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার হলে অনুষ্ঠিত গণফোরাম কেন্দ্রিয় কমিটি সভায় সভাপতির ভাষনে বিশিষ্ট আইনজীবি সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী একথা বলেন। তিনি আরো বলেন, জ্বালানী সংকট, মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ে দেশের মানুষ ভিষণভাবে কষ্ট পাচ্ছে। অতি বৃষ্টিতে সিলেট সহ বিভিন্ন জেলায় মানুষের পাকা ধান পানিতে তলিয়ে গেছে, দেশবাসিকে ও দলীয় কর্মীকে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর আহবান জানান,

সভার শুরুতে দলের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বিগত সময়ের সাংগঠনিক ও রাজনৈতিক রিপোর্ট উপস্থাপন করেন, রিপোর্টে উপর, কেন্দ্রিয় কমিটির নেতৃবৃন্ধ বিশদ আলোচনা করেন।

ড: মিজানুর রহমান বলেন, বিগত সরকার, ঐক্যমত্ত কমিশনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে আগামী দিনে সংবিধান, রাষ্ট্র পরিচালনা, আইন শৃংখলা পরিস্থিতিরি উ্ন্নয়ন, বিচার বিভাগসহ,বিভিন্ন বিষয়ের উপর নানান প্রস্তাবনা পেশ করেন, এবং তার উপরে রাজনৈতিক দলগুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে জুলাই সনদ সাক্ষর হয়। জুলাই সনদে আমরা অনেকগুলি বিষয়ের উপর দ্বিমত পোষন করি। যা মুদ্রিত জুলাই সনদে উল্লেখ করা হয়, কিন্তু অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম সরকার পরবর্তিতে তা আবারো পরিবর্তন করেছে ।

তিনি আরো বলেন, নির্বাচনের পর জুলাই সনদ ও বিগত সরকারের বিভিন্ন অধ্যাদেশ নিয়ে সংসদ ও সংসদের বাইরে আলোচনা চলমান, ইতিমধ্যে সরকার অনেকগুলি অধ্যাদেশ আইনের পরিনত করেছে। আমরা জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গিকার বদ্ধ, । কিন্তু একটি পক্ষ জুলাই সনদের নামে, রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের মিথ্যার আশ্রয় নিচেছ এবং রাজনৈতিক পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে, ওরা জুলাই সনদের নামে ধর্মীয ও উগ্র সাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় ।

দলের যুগ্ন সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম বলেন, বিগত নির্বাচনে ও সরকার গঠনে বিএনপি আন্দোলনে আংশগ্রহন কারী দল সমূহের সাথে, অঙ্গিকার ভঙ্গ করেছে, যার কারনে রাজণৈতিক অঙ্গনে বিশ্বাস হীনতার পরিবেশ বিরাজমান,  আগামী দিনে, মুক্তিযুদ্ধের অঙ্গিকার বাস্তবায়নের জন্য সকল গনতান্ত্রিক শক্তিকে ঐক্য বদ্ধ করা ও সংগঠনকে শক্তিশালী করার জন্য সকল নেতা কর্মীদের প্রতি আহবান জানায়।

কেন্দ্রিয় কমিটির সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলতাফ হোসেন , সিনিয়র এডভোকেট জগলুল হায়দার আফ্রীক , বীর মুক্তিযোদ্ধা তৌফিক এহসান, মুস্তাক আহমেদ, এডভোকেট সুরাইয়া বেগম, হারুন তালুকদার, শাহ নুরজামান, রওশন ইয়াজদানী, এডভোকেট  গোলাম মোস্তফা, এডভোকেট একে এম রায়হান, রনজিত সরকার, ফারুক হোসেন, ডা. আলাউদ্দিন ভূইয়া, এড. নাজমুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, আলী নুর বাবুল, মাহমুদুল্লাহ মধু, এডভোকেট সানজিদ রহমান শুভ, হাাবিবুর রহমান বুলু, আবদুল হামিদ, তাজুল ইসলাম, মার্শাল কাদের, শফিকুর রহমান শফীক,  শহীদুল ইসলাম,  এশেক আলী আশেক, প্রমুখ ।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular