ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষডিমলায় ৯ মাসের অন্ত:সত্বা নারীসহ ২ জনের লাশ উদ্ধার

ডিমলায় ৯ মাসের অন্ত:সত্বা নারীসহ ২ জনের লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় একজন ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী ও এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে পৃথক পৃথক স্থানে এই ঘটনা ঘটেছে।

অন্তঃসত্ত্বা নারীর নাম শিলা রানী (১৮)। তিনি উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি নাউতারা গ্রামের সুশীল অধিকারীর কন্যা এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের সোনামনির ডাঙ্গা নিজপাড়া গ্রামের রাজমিস্ত্রি প্রশান্ত চন্দ্রের স্ত্রী। অপরদিকে নিহত কিশোর হলো খগাখরিবাড়ি ইউনিয়নের দোহলপাড়া কামারের ডাঙ্গা গ্রামের বাচ্চা মিয়ার পুত্র নূরন্নবী ইসলাম (১৭)।

মঙ্গলবার (১৭ জুন) সকালে বাড়ির পাশে আম গাছে ঝুলন্ত লাশ পাওয়া যায়। এলাকাবাসী থানায় সংবাদ দিলে নুরুন্নবী ও শিলা রানীর পৃথক দুইটি লাশ ডিমলা থানার এসআই সাজু ও এসআই পংকজ চন্দ্র বর্মন প্রাথমিক সুরুতহাল শেষে লাশ থানায় নিয়ে আসে।

এই বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে এলাহী বলেন, গৃহবধূর ও কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে থানায় পৃথক দুইটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।  

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular