ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিড: কামাল হোসেনের ৮৯তম জন্মদিন পালন

ড: কামাল হোসেনের ৮৯তম জন্মদিন পালন

সংবিধান প্রণেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্য আইনজীবি ড: কামাল হোসেনের ৮৯তম জন্মদিন আজ। দিবসটি উপলক্ষ্যে এ বর্ষীয়ার রাজনীতিবিদকে  বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও নানার শ্রেনী পেশার মানুষজন সকাল থেকেই ফুল দিয়ে কেক কেটে জন্মদিনের গান গেয়ে শুভেচ্ছা জানিয়েছে ।

সকালে ড: কামাল হোসেনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল গনফেরামের পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ ফুল নিয়ে, তার বেইলি রোডস্থ বাস ভবনে যায় । সেখানে দলের নেতাকর্মীরা জন্মদিনের গান গেয়ে কেক কেটে নেতার প্রতি শুভেচ্ছা জানায় । এসময় দলের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান ড: কামাল হোসেনকে উদ্যেশ্য করে বলেন, স্যার আমরা গণফোরামের  পক্ষ থেকে আপনার ৮৯তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছি , আপনার প্রতিষ্ঠিত দলের নীতি আদর্শ ও কর্মসূচি নিয়ে সারাদেশে  দলের কার্যক্রম পরিচালিত করছি । আপনি জানেন দেশ আজ এক সংকটময় মূর্হুত পার করছে , আমরা দলীয় নেতাকর্মী শুভানুধ্যায়ি ও আপনার পরামর্শ অনুযায়ি বিভিন্ন কর্মসূচি হতে নিয়েছি । এ সময় ড: কামাল হোসেন আগত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণফোরাম আপনাদের দল, এদেশের মানুষে অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য এ দল গঠিত হয়েছিলো ।

এরপর ড: কামাল হোসেন সহস্তে কেক কাটেন এবং দলের সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান তাকে ও তার স্ত্রী মানবাধিকার নেত্রী হামিদা হোসেনের মুখে কেক তুলে দেন । হামিদা হোসেন আগত সকলের মাঝে মিষ্টি ও কেক বিতরণ করেন।

গণফোরামের প্রতিধিদলে অন্যন্যদের মাঝে উপস্তিত ছিলেন জনাব মেসবাহ উদ্দিন আহমেদ, মোস্তাক আহমদ, লতিফুল বারি হামিম, রফিকুল ইসলাম পথিক, মোহাম্মদ উল্লাহ মধু, শফিকুল ইসলাম, নাজমুল ইসলাম সাগর, শিবলু. শাকিল সহ, মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন ।  

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular