ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকায় ‘মাদার তেরেসা শান্তি পুরস্কার-২০২৬’ পেলেন ২৭ গুণীজন

ঢাকায় ‘মাদার তেরেসা শান্তি পুরস্কার-২০২৬’ পেলেন ২৭ গুণীজন

নিজস্ব প্রতিবেদক : মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় ‘মাদার তেরেসা শান্তি পুরস্কার-২০২৬’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘বাংলার বীর ফাউন্ডেশন’ ও ‘স্মার্ট উদ্যোক্তা ফোরাম’-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এস এম মুজিবুর রহমান। ‘মাদার তেরেসার আদর্শ ও কর্মজীবন’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মার্ট উদ্যোক্তা ফোরামের সাংগঠনিক সম্পাদিকা মাহফুজা শিউলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী সৌখিন আজিজ।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে ২৭ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘মাদার তেরেসা শান্তি পুরস্কার-২০২৬’ দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—নিগার সুলতানা, সৈয়দ শুভ্র, অপূর্ব, রাসেদ শিকদার, ডা. এস এম নওশের, সুমন্ত কুমার সাহা, তাবাসসুম ইমাম, ড. মো. মনসুর আলী, মোছা. নাহিদা খাতুন, মোছা. শাহানা পারভিন, সাগরিকা ভদ্র, লাকি আহমেদ, ডা. রিয়াজ মো. আদনান চৌধুরী, আইরিন সিদ্দিকী ন্যান্সি, ওবায়দা বেগম, মো. আল মামুন, মো. আকবর হোসেন, মো. আবু তালেব, সুমন তনচংগা, কৃষ্ণেন্দু কুমার পাল, কামরুল হাসান জনী, মো. কোরবান আলি, হৈমন্তী সরকার, জনি আহমেদ, অধ্যাপক রোকেয়া বেগম, মো. হাবিবুল হক ও মাহফুজা শিউলি।

অনুষ্ঠানে মাদার তেরেসার জীবন, আদর্শ ও মানবসেবামূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular