ঢাকা  বুধবার, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ শ্যামল (৫২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামল রাজধানীর পল্টন থানার শান্তিনগর এলাকার শামসুদ্দিনের ছেলে। ​তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি (নং-৫৯৮৩/এ) হিসেবে বন্দি থাকলেও ঠিক কোন মামলার আসামি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কারারক্ষী সাইমন রহমান জানান, কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় দুপুরের দিকে হঠাৎ তীব্র বুক ব্যথায় অসুস্থ হয়ে পড়েন শ্যামল। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular