নিউজ ডেস্ক: মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা। ঈদের বাকি আর মাত্র ৫ দিন। ঈদের আনন্দ পরিবার-প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করছে মানুষ। মহাসড়কে বাসসহ গণপরিবহনের সংকট থাকার সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।
রোববার (২৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল রুটে যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের এলেঙ্গা, রাবনা বাইপাস, নগর জলফৈ ও করটিয়া বাইপাস ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জানা যায়, যাত্রীদের কাছে থেকে চাওয়া হচ্ছে বাড়তি ভাড়া। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। এদিকে অনেকেই আবার খোলা ট্রাক-পিকআপে করে ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঈদ এলেই অতিরিক্ত যানবাহনের চাপে ব্যস্ত হয়ে পড়ে এ মহাসড়ক। বিশেষ করে যমুনা সেতু সংযোগ মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের ২৩ জেলার যানবাহন চলাচল করায় এই অঞ্চলে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়।
গার্মেন্টসকর্মী আমিনুল ইসলান বলেন, ‘আমি বাইপেল থেকে টাঙ্গাইল আশেকপুর বাইপাস আসলাম ৩০০ টাকা ভাড়া দিয়ে। স্বাভাবিক সময়ে ১০০ টাকা করে আশেকপুর বাইপাস আসি। শুধু আমার কাছে নয়, সবার কাছে থেকেই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।’
আরেক ভুক্তভোগী বলেন, ‘গাজীপুর থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত আসলাম ২০০ টাকা ভাড়া দিয়ে। ঈদের সময় বাসে আসলেই ভাড়া বেড়ে যায়। স্বাভাবিক সময়ে ৮০-১০০ টাকা লাগে এখানে আসতে। বেশি টাকা দিলেও দাঁড়িয়ে আসতে হয়।



