ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিলসহ ৬ দফা দাবিতে পাবনা টার্মিনাল গোল চত্বরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে যানবাহনের দীর্ঘ সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার দুপুর ১২টার দিকে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাস সড়ক হয়ে টার্মিনাল গোল চত্বরে পৌঁছায়। এসময় তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। খণ্ড খণ্ড ভাগ হয়ে সড়কেই খেলাধুলা করছেন। এছাড়াও নানা স্লোগানে স্লোগানে তাদের দাবি তুলে ধরছেন। অবরোধের কারণে সড়কে যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শিক্ষার্থীরা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে।

এ বিষয়ে পাবনা সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, এর আগেও তারা একই দাবিতে অবরোধ করেছিল, আজও করেছে। আমরা সেখানে আছি। সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। বিষয়টি নিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতেছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular