ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআলোকিত মুখতিন বছরের শিশুটি ইয়ামেলের ভাই

তিন বছরের শিশুটি ইয়ামেলের ভাই

ক্রীড়া ডেস্ক: শেষ ৩২-এর লড়াইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের জয়ের রাতে এক ছোট্ট শিশুকে খেলা  উদযাপন করছিল। সেদিন শিশুটি চিৎকার করে, হাত নেড়ে এবং জিভ বের করে দুষ্টুমি করে ক্যামেরার লেন্সে ধরা পড়েছিল। 

এই শিশুটি স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের তিন বছরের ভাই কেইন। 

বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে সেমিফাইনালে পা রেখেছে স্পেন। দুই দলের মাঠের লড়াইয়ে সমর্থকদের চোখ যখন আটকে তখন গ্যালারি থেকে ক্যামেরার দৃষ্টি টানে কেইন। 

সোফাই স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের সময় টেলিভিশনের ক্যামেরা বারবার মাঠ ছাড়িয়ে চলে যায় গ্যালারির দিকে, কেইনের কাছে। এদিন গ্যালারিতে বসে হাত নাড়িয়ে স্পেনের খেলোয়াড়দের উৎসাহ দেয় কেইন। আর সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। 

ইয়ামালের ভাই কেইনের জন্ম ২০২২ সালের সেপ্টেম্বরে। বয়সের দিক থেকে দুই ভাইয়ের মধ্যে ১৫ বছরের ব্যবধান থাকলেও তাদের পারস্পরিক বন্ধন অসাধারণ।

১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল বিশ্ব ফুটবলের মহাতারকা হয়ে ওঠার আগে অভাব-অনটনের মধ্য দিয়ে বেড়ে ওঠেন। তাই তার কাছে ছোট ভাইয়ের এই স্বাচ্ছন্দ্যময় শৈশব অন্যরকম ভালো লাগার ব্যাপার।

সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman