ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনদৃশ্যম’ অভিনেতার প্রথম সিনেমা আটকে ছিল ৩৫ বছর

দৃশ্যম’ অভিনেতার প্রথম সিনেমা আটকে ছিল ৩৫ বছর

বিনোদন ডেস্ক : ভারতের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা, প্রযোজক, গায়ক ‘দৃশ্যম’ খ্যাত অভিনেতা মোহনলাল বিশ্বনাথ নায়ার। সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন চার দশকেরও বেশি সময় ধরে। দাঁপিয়ে বেড়াচ্ছেন মলিউড, বলিউডের বক্স অফিস। কিন্তু আপনি কি জানেন, এ অভিনেতার ক্যারিয়ারের প্রথম সিনেমাই প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে পাইনি দীর্ঘ ৩৫ বছর?

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমায় নাম লেখানোর আগে মোহনলাল ছিলেন একজন পেশাদার কুস্তিগির। ১৯৭৭-৭৮ সালে কেরালায় কুস্তিতে তিনি চ্যাম্পিয়ন হন। জাতীয় পর্যায়ে কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণের কথাও ছিল। কিন্তু তা না করে অভিনয়ের পথে পা বাড়ান তিনি।

১৯৭৮ সালে বন্ধুরা মিলে তৈরি করেন ‘তিরানোট্টাম’ নামে একটি সিনেমা। তাতে ‘কুটাপ্পা’ চরিত্রে অভিনয় করেন মোহনলাল। মানসিক বিপর্যস্ত ব্যক্তির চরিত্রে অভিনয় করে প্রথম সিনেমাতেই ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করেছিলেন। কিন্তু সৌভাগ্য এ সিনেমায় ধরা দেয়নি। সেন্সর জটিলতায় মুক্তি আটকে যায় সিনেমার।

এরপর তিনি ১৯৮০ সালে ‘মঞ্জিল ভিরিনজা পক্কাল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। একে একে তামিল, তেলুগু এবং হিন্দি চলচ্চিত্রে কাজ করে খ্যাতি অর্জন করেন। ক্যারিয়ারে কাজ করেন তিন শতাধিক সিনেমায়।

সিনেমা জগতে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী ঐশ্বরিয়া রায়ের প্রথম নায়ক হিসেবে কাজ করেন ‘ইরুবার’ সিনেমায়। চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য ২০০১ সালে মোহনলালকে ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত করেন ভারত সরকার।

সেনাবাহিনীতে যোগ দেয়ার ইচ্ছা থাকলেও তা পূরণ করতে না পারায় ভারতীয় সেনা দফতরে বিষয়টি জানিয়ে আবেদন করেন মোহনলাল। সেনাদের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে ২০০৯ সালে সম্মানসূচক ‘কর্নেল’ উপাধি পান তিনি। এরপর বহুপ্রতিভার অধিকারী মোহনলালকে দক্ষিণ কোরিয়ার সিউলে তায়কোয়ান্দোর সদর দফতরে সম্মেলন অনুষ্ঠানে ২০১২ সালে ‘ব্ল্যাক বেল্ট’ প্রদান করা হয়।

ক্যারিয়ারে যখন খ্যাতির শীর্ষে এ অভিনেতা তখন দীর্ঘ ৩৫ বছর সেন্সর বোর্ডে আটকে থাকা ‘তিরানোট্টাম’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৩ সালে। ২০১৯ সালে ভারতের ‘পদ্মভূষণ’ সম্মাননায় ভূষিত হন তিনি।

অভিনয় ছাড়া ব্যবসায়ী হিসেবেও শীর্ষে পৌঁছান মোহনলাল। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে দুবাইয়ে রেস্টুরেন্ট, কেরালার নামকরা মসলা ব্যবসায়ী হিসেবেও প্রতিষ্ঠিত তিনি। পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফার ২৯ তলায় তার রয়েছে একটি সুবিশাল অভিজাত ফ্ল্যাট।

ব্যক্তিজীবনে মোহনলাল ১৯৮৮ সালের ২৮ এপ্রিল তামিল চলচ্চিত্র প্রযোজক কে বালাজির কন্যা সুচিত্রাকে বিয়ে করেন। এ দম্পতির প্রণব ও বিস্ময়া নামে দুই সন্তান রয়েছে।

মোহনলাল বিশ্বনাথ নায়ার অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘দৃশ্যম’, ‘দৃশ্যম ২’, ‘পুলিমুরুগান’, ‘মনচিত্রথানজু’, ‘লুসিফার’, ‘কোম্পানি’, ‘পুলি’, ‘জনতা গ্যারেজ’ ইত্যাদি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular