মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্রসহ যুবলীগ নেতা মাঞ্জুরুল হক মাঞ্জু (৩৮)কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২ জুন) ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাঞ্জু নবীনগর পৌর যুবলীগের সহ-সভাপতি ও উপজেলার পৌর সদরের ৩ নং ওযার্ডের বাসিন্দা। পুলিশ ও সেনাবাহিনীর মিলিত যৌথ বাহিনীর একটি দল সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে পৌর সদরের উত্তরপাড়ায় অবস্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয়রা জানান, যুবলীগ নেতা মাঞ্জু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, নবীনগরের সন্তান, অ্যাডভোকেট কাজী মোরশেদ হোসেন কামালের অনুসারী ছিলেন।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক যুবলীগ নেতার এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা মাঞ্জুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে (সোমবার) তাকে আদালতে চালান করা হবে। গ্রেপ্তারের সময় এই যুবলীগ নেতার কাছ থেকে দেশীয় অস্ত্র পাওয়া গেছে।
এ ছাড়া তার বিরুদ্ধে থানায় ডাকাতি র মামলাসহ প্রচুর অভিযোগ রয়েছে।



