ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতনাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি:  সরিষাবাড়ীতে নাশকতার মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম মানিককে গ্রেপ্তার করেছে জামালপুর গোয়েন্দা পুলিশ।

রবিবার রাতে জামালপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া।

আশরাফুল আলম মানিক উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পলিশা গ্রামের মুক্তিযোদ্ধা বেলাল হোসেনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পুলিশ জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার মামলা রয়েছে। এ ঘটনার অভিযোগে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জামালপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান মানিক সরিষবাড়ী আওয়ামী লীগের গডফাদার ছিল। বিনা ভোটে সে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান হয়েছিল। চেয়ারম্যান হয়ে সে এলাকায় খুব একটা থাকতেন না জামালপুর শহরেরই থাকতেন। সাবেক কৃষিমন্ত্রী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রাজ্জাক ভোলা তার চাচাত ভাই। তাকে ব্যবহার করেই চেয়ারম্যানসহ দলের বিভিন্ন পদ বাগিয়ে নিয়েছেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। রবিবার রাতে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম মানিককে গ্রেপ্তার করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman