ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনাসিরনগরে খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নাসিরনগরে খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ডুবে মারিয়া (১১) ও সামিয়া (০৯) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার ৩১ মে সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের সংস্তার খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মৃতরা গোকর্ণ গ্রামের মিনার আলীর সন্তান।
স্বজনদের বরাত দিয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম জানান, গতকাল শুক্রবার বিকেলে সংস্তার খাল পার হয়ে গরু আনতে যায় মারিয়া ও সামিয়া। দুইদিনের টানা বৃষ্টিতে খালে পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্রোত তৈরি হয়। এ সময় খাল পার হতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় দুই বোন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার সকালে খালে দুই বোনের মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular