ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলানিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার দুপুরে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করেন। সর্বশেষ পাকিস্তান সিরিজের দলই অপরিবর্তিত রাখা হয়েছে; নতুন কাউকে নেওয়া হয়নি, আবার কেউ বাদও পড়েননি।

অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। অলরাউন্ডার আফিফ হোসেন, সাইফ হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাহিদ রানার মতো ক্রিকেটাররাও আস্থায় আছেন।

সফরসূচি অনুযায়ী, নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। প্রথম দুই ওয়ানডে হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে, আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল, আর শেষ হবে ২৩ এপ্রিল। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচ শুরুর সময় বিকেল ৩টার বদলে বেলা ১১টা নির্ধারণ করা হয়েছে। ওয়ানডে শেষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম দুটি ম্যাচ হবে চট্টগ্রামে, আর শেষটি মিরপুরে। দর্শকরা গ্যালারিতে বসে মাত্র ২০০ টাকায় সিরিজ উপভোগের সুযোগ পাবেন।

পাকিস্তান সিরিজে থাকা স্কোয়াড ধরে রেখে নির্বাচকরা মূলত ধারাবাহিকতার ওপরই ভরসা রেখেছেন। আগামী ম্যাচগুলোয় ব্যাটিং ও বোলিং ইউনিটের সমন্বয় কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়। স্বাগতিকদের লক্ষ্য সিরিজ জিতে আত্মবিশ্বাসের ধারা আরও এগিয়ে নেওয়া। বিশেষত তরুণদের পারফরম্যান্সে নজর থাকবে সবার। এবারও গুরুত্বপূর্ণ।

ঘোষিত পূর্ণাঙ্গ ওয়ানডে স্কোয়াড মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular