ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নির্বাচনের তপশিল চূড়ান্ত করতে শিগগিরই নির্বাচন কমিশনকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা

নির্বাচনের তপশিল চূড়ান্ত করতে শিগগিরই নির্বাচন কমিশনকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে শিগগিরই নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেবেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও সরকারের একাধিক সূত্র জানিয়েছে।

তবে সূত্রগুলো জানিয়েছে, আজকের ভাষণে প্রধান উপদেষ্টা সরাসরি নির্বাচনের তারিখ বা তফসিল ঘোষণা করবেন না। কারণ, সংবিধান অনুযায়ী এ দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রধান উপদেষ্টা কেবল কমিশনকে প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত তফসিল ঘোষণার পরামর্শ সংবলিত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠাবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular