ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনীলফামারীনীলফামারীতে চিকিৎসাধীন অবস্থায় বন্দির মৃত্যু

নীলফামারীতে চিকিৎসাধীন অবস্থায় বন্দির মৃত্যু

নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলা কারাগারে বন্দি শুকুর আলী (৫১) নামে এক ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী কারাগারের সুপার রফিকুল ইসলাম।

শুকুর আলী নীলফামারী জেলা সদরের পলাশবাড়ির বড়গাছা কেরাণীপাড়া এলাকার মৃত. জুনায়েত আলীর ছেলে। তিনি তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় ২০১৮ সাল থেকে কারাগারে রয়েছেন।

জেলা কারাগার সূত্রে জানা যায়, ১৩ মার্চ শুকুর আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করে।

জেল সুপার রফিকুল ইসলাম আরও জানান, শুকুর আলী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular