ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনীলফামারীতে দুদকের গণশুনানি রবিবার

নীলফামারীতে দুদকের গণশুনানি রবিবার

নীলফামারী প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গণশুনানিতে কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ জানান, নিলফামারীর গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা-বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগগুলোর জেলার সব সরকারি দফতর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। একইসঙ্গে সেবা-বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদকের পক্ষ থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল উদ্দেশ্য।

গণশুনানিতে জনসাধারণের উপস্থিতির জন্য নীলফামারী সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। ফলে নীলফামারী সদরের উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular