ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারীতে বসতবাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার

নীলফামারীতে বসতবাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বসতবাড়ি থেকে দুটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সেনাক্যাম্পের কর্মকর্তা মেজর জোবায়েরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রনজিৎ দাস নামের এক ব্যক্তির বাড়ির আঙিনা থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাছের উচ্চতা ১০ ফুটেরও বেশি, অপরটি তুলনামূলকভাবে ছোট।

অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় গাছ দুটি জব্দ করে সদর থানার পুলিশ।
তবে বাড়ির মালিক রনজিৎ দাস দাবি করেন, তিনি জানতেন না গাছ দুটি গাঁজার। অন্যদিকে, বসতবাড়িতে এমন গাছ দেখতে পেয়ে বিস্মিত হয়েছেন স্থানীয়রাও। ঘটনাস্থলে উপস্থিত থাকা এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

এ বিষয়ে নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ রায় বলেন, অভিযুক্ত ব্যক্তি গাছের মালিকানা অস্বীকার করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular