ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনীলফামারীনীলফামারীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

নীলফামারীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়।পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজেও তা ঘোষণা করা হয়।জেলার ৬টি উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এই কমিটিতে রয়েছেন।

কমিটিতে আহবায়ক হিসেবে সৈয়দ মেহেদী হাসান আশিক ও সদস্য সচিব হিসেবে আলিফ সিদ্দিকী প্রান্তরের নাম রয়েছে।এছাড়া মুখ্য সংগঠক হিসেবে সাবাব তানজিম ও মুখ্যপাত্র হিসেবে রাশেদুজ্জামান রাশেদ রয়েছেন এই কমিটিতে। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে ২০জন, যুগ্ম সদস্য সচিব হিসেবে ২৫জন, সংগঠক হিসেবে ৩৩জন, সদস্য হিসেবে ২৬৯জন রয়েছেন।।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular