ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষনীলফামারী পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ

নীলফামারী পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ

নীলফামারী প্রতিনিধি : পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে নীলফামারী পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (২ জুন) পৌরসভা চত্বরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পৌর প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, জেলা মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে প্রতিবারের ন্যায় এবারও চাল প্রদান করা হচ্ছে। ঈদের সময় যেন এসব অসহায় দরিদ্র মানুষ একটু স্বস্তি পায়, সেই লক্ষ্যেই এই চাল বিতরণ। এটি শুধু একটি সহায়তা নয়, বরং ঈদের আনন্দে সবাইকে শামিল করার উদ্যোগ।

নীলফামারী পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, এই কার্যক্রমের আওতায় ৪ হাজার ৬২১ জন উপকারভোগীর মাঝে ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেকে ১০ কেজি করে চাল পাচ্ছেন। সমাজের দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বাছাই করে, যারা সত্যিকার অর্থে পাওয়ার যোগ্য তাদের তালিকা করে এই চাল বিতরণ করা হচ্ছে। আমরা চাই সবাই যেন নির্বিঘেœ তাদের প্রাপ্য বুঝে পান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular