ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়পঞ্চগড়ে বুলডোজার দিয়ে ভেঙ্গে দেয়া হলো বঙ্গবন্ধুর মূর‌্যাল

পঞ্চগড়ে বুলডোজার দিয়ে ভেঙ্গে দেয়া হলো বঙ্গবন্ধুর মূর‌্যাল

পঞ্চগড় প্রতিনিধি:   সামাজিক যোগাযোগ মাধ্যেমে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের জেড়ে পঞ্চগড়ে একদল বিক্ষুদ্ধ ছাত্রজনতা বুলডোজার দিয়ে ভেঙ্গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যাল। এছাড়া একটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু নাম থাকায় নাম ফলক ভেঙ্গে ফেলাসহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের গেটে খুনি হাসিনার পাবলিক টয়লেট লিখে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার সদর, বোদা ও আটোয়ারী উপজেলায় এসব ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের মূর‌্যালের ছবি হাতুড়ি দিয়ে খুচিয়ে খুচিয়ে তুলে ফেলে একদল ছাত্র জনতা। পরে তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মুল গেটের উপরে কালো স্প্রে রং দিয়ে হাসিনার জেলা পাবলিক টয়লেট লিখে দেয়া হয়। পরবর্তীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অর্ধভাংগা দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে জেলার বোদা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের মূর‌্যাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে একদল বিক্ষুদ্ধ ছাত্রজনতা। এছাড়া উপজেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সড়কের পাশে থাকা মূর‌্যাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

এদিকে, জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজের পঞ্চগড়-আটোয়ারী সড়কের পাশে থাকা কলেজ গেটের নাম ফলকের বঙ্গবন্ধু অংশটি ভেঙ্গে ডাংগীর হাট সরকারি কলেজ অংশটি রাখা হয়। এসময় গেটের পাশে থাকা বঙ্গবন্ধুর মূর‌্যালটিও ভেঙ্গে ফেলে বিক্ষুদ্ধ ছাত্রজনতা। পরে তারা কলেজের একাডেমিক ভবনের মুল গেটের উপরে নামফলকের অংশে বঙ্গবন্ধু অংশটি ভেঙ্গে ফেলা হয়।

তবে জেলার তেতুঁলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় ভাংচুরের কোন ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, এমনকি কোন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের কোন ঘটনা ঘটেনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular