“খেলাধূলায় গড়ি সুস্থ জাতি, স্বপ্ন দেখো খেলো জিতো” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
১৪ সেপ্টেম্বর, সোমবার বিকেলে শহীদ মিনার সংলগ্ন বাউতলা মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাউয়ুম।
জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান।
এ সময় জেলার ৮টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজারগণ, নতুন কুঁড়ি জেলার বিভিন্ন খেলাধূলার আহবায়ক এবং সদস্যবৃন্দ, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, পরিদর্শক আবু হানিফ, এবং স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শারীরিক শিক্ষা শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
বালক হ্যান্ডবল খেলায় পটুয়াখালী সদর কালেক্টর স্কুল এন্ড কলেজ এবং বালিকা হ্যান্ডবল খেলায় শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। কাবাডি বালক বিভাগে দশমিনা উপজেলার সিকদারিয়া স্কুল এন্ড কলেজ এবং বালিকা কাবাডিতে গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। দাবা ও সাতাঁর প্রতিযোগিতায় ৮টি উপজেলা থেকে আগত বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন। তারা আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধূলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে।




