ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধপাঁচ মাসেও সন্ধান মেলেনি ইয়াসিনের

পাঁচ মাসেও সন্ধান মেলেনি ইয়াসিনের

ময়মনসিংহ প্রতিবেদক: ইয়াসিন মিয়া নিখোঁজ হওয়ার দীর্ঘ ৫ মাস পার হলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় থানায় মামলা না নেওয়ায় ময়মনসিংহের আদালতে মামলা দায়ের করেছেন তার দিনমজুর বাবা হারুন মিয়া, যা বর্তমানে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করছে।

তবে মামলা দায়েরের পরও অভিযুক্ত আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

ময়মনসিংহের নান্দাইল থেকে নিখোঁজ হওয়া ইয়াসিনকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাতনামা চক্র।

নিখোঁজের পরপরই পরিবার নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ তা এফআইআর বা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেনি। পরবর্তীতে নিরুপায় হয়ে তার বাবা আদালতে মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশনার পর বর্তমানে জেলা ডিবি পুলিশ মামলাটির তদন্তভার গ্রহণ করেছে, তবে নিখোঁজের ৫ মাস পেরিয়ে গেলেও এখনও তদন্ত প্রতিবেদন আদালতে জমা পড়েনি এবং আসামিদেরও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সন্তানকে ফিরে না পাওয়া এবং মুক্তিপণের বিপুল অর্থ জোগাড় করার সামর্থ্য না থাকায় চরম উৎকণ্ঠা ও আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে দিনমজুর হারুন মিয়ার পরিবার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular