পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যেগে গত সোমবার বাংলা নববর্ষকে বরণ উৎসব পালিত হয়েছে । পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী বের হয় । এ র্যালীর নেতৃত্ব দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম । উক্ত র্যালীতে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে । র্যালীতে বাঙ্গালীর চিরাচরিত শাড়ী, গামছা পোশাকের পাশাপাশী যাত্রীবেশে গোড়া ও গরুর গাড়ীতে চলাচল ছিল বেশ আকর্ষনীয় । এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যেগে পান্তা ভাত ও স্থানীয় অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়েছিল ।
অপর দিকে রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলামের উপস্থিতিতে পীরগঞ্জ উপজেলা বিএনপি, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ ও জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়েও পৃথক ভাবে বাংলা নববর্ষকে বরণ উদয়াপিত হয়েছে ।
এ ছাড়া পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজ, খালাশপীর ডিগ্রি কলেজ সহ পীরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাংলা নববর্ষকে বরন উৎসব পালন করেছে ।



