ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসপুরান ঢাকার দুর্গা পূজার কিছু ছবি

পুরান ঢাকার দুর্গা পূজার কিছু ছবি

সুমন দত্ত: প্রতিবারের মতো এবারো পুরান ঢাকায় মহা ধূমধামে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। শাখারি বাজার, তাতীবাজার, গোয়ালনগর, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্চ, বাংলাবাজার, নারিন্দা, ওয়ারী, গোপীবাগ, গেন্ডারিয়ার হিন্দু প্রধান এলাকা গুলোতে জাকযমকপূর্ণ দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। এবার ২০২৫ সালে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে একই রকম নিরাপত্তায় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। ছবির শুরুতে পুরান ঢাকার পাতলা খান লেনের গলিতে যে দুর্গা পূজা হচ্ছে তার ছবি দেওয়া হয়েছে। এরপর প্রতিটি ছবির নিচে ওই পূজার স্থানের কথা বর্ণনা করা হয়েছে। নিচে ছবিটি ঢাকেশ্বরী মন্দিরের পূজা। 

১.এবার ২০২৫ সালে ঢাকেশ্বরী মন্দিরের দুর্গা প্রতিমা। জাতীয় মন্দিরে স্বীকৃতি পাওয়ার পর এই স্থানে দুর্গা পূজা করে থাকে মন্দির কমিটির লোকজন। রাতদিন ২৪ ঘণ্টা ভক্তদের উদ্দেশে খোলা রেখে চলে প্রসাদ বিতরণ। ঢাকা ওয়াসা এবার মন্দিরে পানি সরবরাহ করেছে। এছাড়া বিভিন্ন কোম্পানি মন্দিরে ভিতরে নানা পণ্যে গ্যালারি দিয়েছে। মন্দিরে ভিতরে একটি মেলা বসেছে।

২.ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস জগন্নাথ হলের দুর্গা পূজা এটি। এবার মন্দিরে আশে পাশে মেলা বসেছে। হলের ছেলেরা মন্দিরের পূজার সব দায়িত্ব ভাগ করে নিয়েছে। জগন্নাথ হলের উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে। 

৩.ঢাকার রমনা কালীবাড়ি ২০২৫ সালের এবারের দুর্গা প্রতিমা এটি। ভারত সরকারের সাহায্যে এই মন্দির সংস্কার করা হয়। বর্তমান কমিটি এই প্রথমবার দুর্গা পূজা করছে। অত্যন্ত আনন্দের সঙ্গে এই দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

৪.

৪.ঢাকার স্বামীবাগে ভোলানন্দ গিরি আশ্রমে এবারের দুর্গা পূজা। দুই অসুর বিশিষ্ট এই দুর্গা মায়ের রুপ অপরুপ। মন্দির কমিটি সনাতন রীতি মেনে মন্দিরের প্রতিমা নির্মাণ করে থাকেন। প্রতি বছরই তারা এ বিষয়ে পুরো সচেতন থাকেন। 

৫.ঢাকা সেন্ট্রাল উইমেনস কলেজের দুর্গা পূজা। এক মনোরম পরিবেশে কলেজ কর্তৃপক্ষ এই পূজা করে থাকে। পরিবার নিয়ে বসে ঠাকুর দেখতে চাইলে এখানে আসতে পারেন যে কেউ। সবাই অত্যন্ত সহযোগী। এই স্থানে দুর্গা কালী সরস্বতী সব পূজাই হয়ে থাকে। প্রতিষ্ঠানটির সনাতন ধর্মের কর্মকর্তা কর্মচারীরা পূজায় সব ধরনের সহযোগিতা করে থাকে।

৬. পুরান ঢাকার সূত্রাপুরের কুলুটোলার দুর্গা পূজা এটি। এটি পুরান ঢাকার অনেক পুরাতন দুর্গা পূজা। এই পূজার শুরুটা যারা করেছিলেন তারা এখন কেউ জীবিত নেই। বর্তামানে এই পূজার দায়িত্ব প্রদীপ দেবের হাতে। তিনি এই পূজার দায়িত্ব একাই পালন করে থাকেন।  

৭.

৭. পুরান ঢাকার সূত্রাপুর থানার বানিয়া নগরে অবস্থিত সীতানাথ মন্দিরের দুর্গা পূজা এটি। মূল দুর্গা মন্দির দখল করে রেখেছে ক্যাপিটাল কনফেকশনারীর মালিক জালাল। মন্দিরটি নিয়ে মামলা চলমান। এই মুহূর্তে মন্দিরের সামনে সড়কের ওপর দুর্গা পূজা হচ্ছে। এভাবেই প্রতিবছর এখানে দুর্গা পূজা হয়। শেখ হাসিনার ১৭ বছরেও জালালের হাত থেকে মন্দির উদ্ধার হয়নি।

৮.

৮. হৃষিকেশ দাস রোডে অবস্থিত শ্রী যুত মদন মোহন মন্দিরে দুর্গা পূজা এটি। নতুন সরকার এলে এ মন্দিরটি দখল করতে যায় ৪৪ নং ওয়ার্ডের বিএনপি নেতারা, বিএনপির আরেকটি গ্রুপ বাধা দেওয়ায় সব পণ্ড হয়ে যায়। বর্তমানে এই মন্দির নিয়ে মামলা চলমান। এলাকার সনাতন ধর্মের লোকজন নিত্য পূজা করে এই মন্দিরে।

৯.

৯.পুরান ঢাকার সূত্রাপুর থানার দামপাড়ার পূজা এটি। দামপাড়া পূজা কমিটি এই পূজা করে থাকে। দাম পাড়া সড়কের ওপর এই পূজার প্যান্ডেল নির্মিত হয়। এজন্য রাস্তা বন্ধ করা হয় না। রাস্তা খোলা রেখেই এই পূজা করা হয়।

১০.

১০. একরামপুর পূজা কমিটির এই পূজা অনেক পুরানো। কুলুটোলার গলির মুখে এই পূজাটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জায়গায় করা হয়। 

১১.

১১. পুরান ঢাকার লক্ষ্মীবাজারের, শ্যামা প্রসাদ দাস লেনের নরসিংহ মন্দিরের পূজা এটি। ঢাকার একমাত্র নরসিংহ মন্দির এটি। এখানে প্রতি বছর দুর্গা , কালী , সরস্বতী, লক্ষ্মী, শনিদেব সহ সবধরনের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। 

১২.

১২. জমিদার বাড়ির পূজা এটি, পুরান ঢাকার নর্থ ব্রুক হল রোডে এই দুর্গা পূজা হয়ে থাকে। অনেক পুরানো এই দুর্গা পূজা। মূল মন্দিরের নির্মান কাজ চলছে।  

১৩.

১৩. পুরান ঢাকার ফরাশগঞ্জ এলাকার বিহারি লাল আকড়া জিউ মন্দিরে এই দুর্গা পূজা হয়ে থাকে। এই পূজা সম্মিলনি নামে একটি সংগঠন করে থাকে। প্রতিবছর এদের পূজা সনাতন শাস্ত্রের কোনো না কোনো ঘটনার ওপর মা দুর্গার প্রতিমা তৈরি করা হয়ে থাকে। এই মন্দিরে অনেক সমাজ সেবা মূলক অনুষ্ঠান এমনকি রাষ্ট্রীয় পর্ব অনুষ্ঠিত হয়ে থাকে। 

১৪.

১৪. সূত্রপার থানার পাশে মালাকাটোলা এলাকায় এই দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। স্থানীয় মালাকার সম্প্রদায়ের নাম অনুসারে এলাকার নামা মালাকাটোলা। মালাকাটোলা পূজা কমিটি এই পূজা করে থাকে। এটা ৫০ বছর পুরানো পূজা। 

১৫.

১৫. এটি সূত্রাপাুর থানার মালাকাটোলার দুর্গা পূজা। ১৪ নম্বর মালাকাটোলার পাশেই এই পূজার মণ্ডপ তৈরি হয়। এটি সেখান স্থানীয় লোকজন করে থাকে। প্রতিমাতে প্রতি বছরের মতো নিত্য নতুন নকশা থাকে। 

১৬.

১৬. কোতওয়ালী থানার গোযাল নগর এলাকার একমাত্র দুর্গা পূজা এটি। রাস্তার ওপর মাচা নির্মান করে দুর্গা মণ্ডপ তৈরি করা হয়।। এটি অনেক পুরানো দুর্গা পূজা। 

১৭.

১৭. কোতওয়ালী থানার রাধিকা মোহন বসাক লেনের দুর্গা মন্দিরে এই দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। এখানে স্থায়ী দুর্গা মন্দির আছে। সেই মন্দিরেই দুর্গা পূজা হয়ে থাকে। এটি অনেক পুরানো পূজা। 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular