ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআলোকিত মুখ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার: ‘ব্র্যান্ড ভ্যালু’রই বেশি কদর

‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার: ‘ব্র্যান্ড ভ্যালু’রই বেশি কদর

ক্রীড়া ডেস্ক: ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারটি পারফরম্যান্সের চেয়ে খেলোয়াড়ের ‘ব্র্যান্ড ভ্যালু’রই বেশি কদর। 

দুই নকআউট পর্বে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে দুই দুইবার জোড়া গোল করলেন লামিনে ইয়ামাল। কিন্তু দুইবারই ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারটি যখন হাতে নিলেন লামিনে ইয়ামাল, তাঁর চোখেমুখে খুব একটা উচ্ছ্বাস দেখা গেল না; বরং ক্যামেরার ফ্ল্যাশলাইটের সামনে তাঁর শরীরী ভাষায় মিশে ছিল একরাশ উদাসীনতা।

প্রায় একই রকম প্রতিক্রিয়া ছিল বসনিয়ার বিপক্ষে ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা যুক্তরাষ্ট্রের মালিক টিলমানের। পুরস্কার হাতে ক্যামেরার দিকে তাকাতেও যেন তাঁর এক অদ্ভুত অনীহা! যেন জানেন, এই পুরস্কারের জন্য তাঁর চেয়েও বেশি যোগ্য কেউ আছেন।

২০২২ বিশ্বকাপে বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনা সংবাদ সম্মেলনে বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ‘আমি মনে করি না আমি কোনো দুর্দান্ত ম্যাচ খেলেছি!’

মহাতারকাদের জয়রথ থামেনি। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার এই পুরস্কার জেতার রেকর্ডে সবার ওপরে আছেন লিওনেল মেসি। গতকাল পর্যন্ত নিজের খেলা প্রথম ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই তিনি হয়েছেন ম্যাচসেরা। ৩টি করে ট্রফি নিয়ে মেসির পেছনেই আছেন জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হলান্ড।

বিশ্বকাপের ইতিহাসে মেসির হাতে সর্বোচ্চ ১৫ বার এই ট্রফি উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে ২য় সর্বোচ্চ মোট ৯ বার।

🏆 ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার জয়ী ১০ খেলোয়াড় 👇

👉 বিশ্বকাপের ইতিহাসে ম্যাচসেরা হওয়ার দিক থেকে শীর্ষ ১০ খেলোয়াড়ের তালিকা—👇

🥇 🇦🇷 লিওনেল মেসি — ৩০ ম্যাচে ১৪ বার ⭐
🥈 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো — ২৬ ম্যাচে ৯ বার ⭐
🥉 🇫🇷 কিলিয়ান এমবাপ্পে — ১৮ ম্যাচে ৭ বার ⭐
4️⃣ 🏴 হ্যারি কেইন — ১৫ ম্যাচে ৬ বার ⭐
5️⃣ 🇳🇱 আরিয়েন রোবেন — ১৫ ম্যাচে ৬ বার
6️⃣ 🇭🇷 লুকা মদ্রিচ — ২২ ম্যাচে ৬ বার
7️⃣ 🇺🇾 লুইস সুয়ারেজ — ১৬ ম্যাচে ৫ বার
8️⃣ 🇧🇪 এডেন হ্যাজার্ড — ১৪ ম্যাচে ৪ বার
9️⃣ 🇩🇪 মিরোস্লাভ ক্লোসে — ২৪ ম্যাচে ৪ বার
🔟 🇩🇪 টমাস মুলার — ১৯ ম্যাচে ৪ বার

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular