ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাফিফা বিশ্বকাপে এশিয়ার উজবেকিস্তান ও জর্ডান

ফিফা বিশ্বকাপে এশিয়ার উজবেকিস্তান ও জর্ডান

নিউজ ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে এশিয়ার দুই দেশ উজবেকিস্তান ও জর্ডান। এই প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপে খেলতে যাচ্ছে তারা।

বৃহস্পতিবার এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ নিশ্চিত করে উজবেকিস্তান। এই ড্রয়ের ফলে ‘এ’ গ্রুপে দ্বিতীয় স্থান ধরে রেখে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা করে নেয় দেশটি।

এদিকে ইরাককে ২-০ গোলে হারিয়ে নতুন সংস্করণের বিশ্বকাপে খেলা নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। এই নিয়ে টানা ১১ বার বিশ্বকাপের মূল পর্বে উঠল ২০০২ আসরে বিস্ময় জাগিয়ে সেমিফাইনাল খেলা দেশটি। তাদের এই জয়ের সৌজন্যে দিনের আরেক ম্যাচে ওমানের বিপক্ষে ৩-০ গোলে জয়ী জর্ডানেরও বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যায়।

স্বাগতিক তিন দল ছাড়া আগামী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা সাতটি দল হলো- জাপান, নিউ জিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান। স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোসহ মোট ৪৮ দল অংশ নেবে এবারের বিশ্বকাপে, এটি ফিফার ইতিহাসে প্রথমবার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular