ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১২ সেপ্টেম্বর, শুক্রবার উপজেলা প্রেসক্লাবের নিয়মিত কমিটি গঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে দৈনিক ভোরের ডাক ও ঢাকা নিউজ২৪ এর উপজেলা প্রতিনিধি জাকারিয়া মিঞা সভাপতি ও চ্যানেল এস এর প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচনী তফসিল অনুযায়ী একই পদে একাধিক মনোনয়ন পত্র জমা না পড়ায় নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনী ফলাফল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম জেলা বিএমএসএফ এর সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান, ফুলবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular