ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফুলবাড়ীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ দোলনা আক্তার গ্রেফতার

ফুলবাড়ীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ দোলনা আক্তার গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৭) কে রবিবার ১৬ ফেব্রুয়ারি রাত আটটার দিকে ফুলবাড়ী থানার পুলিশ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। দোলনা আক্তার উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রীর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ৬ নং মামলায় গ্রেফতার দেখানো হয়। আজ সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular