ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

গত (১৮ জুন) বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ‌্যোেগে কৃষি অফিসের হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। এ সময় উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাহানুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রিক সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোঃ শাহানুর রহমান জানান, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সুবিধার্থে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উফসী ধানের বীজ ও ১০ কেজি এম ও পি সার ডি এ পি সার ১০ কেজি করে বিতরন করা হবে। এই উপজেলার মোট ৩হাজার কৃষক এই সবিধান পাবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular