ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিফের বাড়ছে জ্বালানি তেলের দাম

ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশেরও বেশি বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এখন সবার চোখ মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায়।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বলা হয়, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫.৯১ ডলার। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৪১ শতাংশ বেড়ে অবস্থান করছে ৭১.৭৭ ডলার।

গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭.০ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৮.০ শতাংশ কমেছিল। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম প্রায় ৪.০ শতাংশ বেড়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular