ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকবাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাশীন বিজেপি সরকার। এ নিয়ে পশ্চিমবঙ্গে দলটি রাস্তায়ও নেমেছে। বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয় কলকাতায়।

এ প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাড়াবাড়ি হচ্ছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দু। থানার বড় বাবু, বিচারপতি, এসপি, ডিএম, কত হিন্দু। এগুলো দেখা যায় না?

তিনি বলেন, মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পুজা করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান না? পালটা হামলা যারা করছে, তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা… অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে। তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

সিদ্দিকুল্লাহ বলেন, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল, তখন মোদিজি বলেছিলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন – এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।

তিনি আরও বলেন, সন্ন্যাসী যদি অপরাধ করে সে অপরাধী, ইমাম অপরাধ করলে সেও অপরাধী। ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী ৪০ বছর ধরে কাজ করছে, সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন? অপরাধ অপরাধই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular