গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি, গৌরীপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩জানুয়ারি) গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসা মিলনায়তনে শিক্ষকদের এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নামাপাড়া কেরামতিয়া দাখিল মাদরাসার সুপার জনাব মোঃ সৈয়দ শহিদ উল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জনাব মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অথিতি ছিলেন গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক, ময়মনসিংহ জেলা মাদরাসা সমিতির সাংগঠনিক সম্পাদ মোঃ এমদাদুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম। বক্তব্য রাখেন নামাপাড়া কেরামতিয়া মাদরাসার সহকারি মৌলভী মোঃ আঃ রহমান, শাহগঞ্জ মনির উদিন দাখিল মাদরাসার সহঃ শিক্ষক আনিসুজ্জামান ভূইয়া, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসা সহঃ শিক্ষক আঃ ওয়াহাব। সভায় নামাপাড়া কেরামতিয়া দাখিল মাদরাসার সুপার জনাব মোঃ সৈয়দ শহিদ উল্লাহকে সভাপতি এবং নামাপাড়া বালিকা মাদরাসার সহকারি মৌলভী আঃ রাশিদকে সম্পাদক করে ২বছরের জন্য ৪১সদস্যবিশিষ্ট কমিটি ঘোষনা করা।



