ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবাম দলগুলোর সঙ্গে বিএনপির ‘বৈঠক’ বিকেলে

বাম দলগুলোর সঙ্গে বিএনপির ‘বৈঠক’ বিকেলে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ রোববার সিপিবিসহ বাম ধারার দলগুলোর সঙ্গে ‘অনানুষ্ঠানিক বৈঠক’ করবে বিএনপি। বিকেল ৪টায় রাজধানীর বনানী বা গুলশানে বিএনপির কোনো এক নেতার বাসায় এই বৈঠক হতে পারে। সকালে স্থান ঠিক হবে বলে জানা গেছে।

এ বিষয়ে শনিবার সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সমকালকে বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে তো আমাদের মধ্যে দেখা-সাক্ষাৎ হয়। আনুষ্ঠানিক সে রকম কিছু না। আমি পরশু দেশের বাইরে যাব। রোববার দেখা-সাক্ষাতের সম্ভাবনা আছে।’

তিনি জানান, গত শুক্র ও শনিবার বিএনপি নেতারা একাধিকবার তাঁর সঙ্গে কথা বলেছেন। সাক্ষাতে তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

বাম গণতান্ত্রিক জোটভুক্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদ নেতারা রোববারের সম্ভাব্য বৈঠককে ‘অনানুষ্ঠানিক চা চক্র’ উল্লেখ করে বলেছেন, বিএনপি নেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে বাম গণতান্ত্রিক জোটের বৈঠক ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রশ্নে কীভাবে ঐক্য করা যায়, সে ব্যাপারে সিপিবি, বাসদসহ বাম ধারার দলগুলোর সঙ্গে আলোচনা হবে। ইতোমধ্যে তারাও নির্বাচনের বিষয়ে মতপ্রকাশ করেছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular