ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসবিয়ে করেছেন জামিল-মুনমুন

বিয়ে করেছেন জামিল-মুনমুন

নিউজ ডেস্ক: অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে সম্প্রতি আরও একটি বিয়ের চমক ঘটে। জানা গেলো, বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সাম্প্রতিক সময়ের আলোচিত সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান বিয়ে করেছেন। 
শামীম হাসান সরকার ও রাবা খানের বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের এলো আরও এক বিয়ের খবর। দীর্ঘদিন চুপিসারে চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। 
রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের উপস্থিতি উত্তরায় তাদের বিয়ে হয়েছে বলে জানা গেছে।  তারা বিয়ে করেছেন এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।
জানা গেছে, জামিল-মুনমুন একসঙ্গে বেশকিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। সেই পরিচয় প্রেমে গড়ায়। অতঃপর তাদের চার হাত এক হয়েছে।
দেশের নাট্যাঙ্গনে জামিল একটি জনপ্রিয় মুখ। এরই মধ্যে তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটকে। অভিনয়ে তার অভিষেক ঘটে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগী ছিলেন তিনি।
অন্যদিকে, বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

ঢাকা নিউজ/এস

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular