ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিবিশেষ দিকনির্দেশনা নিয়ে ফিরছেন মির্জা ফখরুল

বিশেষ দিকনির্দেশনা নিয়ে ফিরছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : লন্ডন সফর শেষে আজ দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১১ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

রিজভী জানান, দেশে ফিরে বিএনপি মহাসচিব বিকেল ৩টায় নয়াপল্টনে দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

গত ৩০ নভেম্বর নিজ স্ত্রীর চিকিৎসাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে যান মির্জা ফখরুল।

সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেসসহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল।

বাংলাদেশ ও লন্ডনের সংশ্লিষ্ট সূত্রের খবরে জানা যায়, এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে আরও শক্তিশালী করা, দলের চেইন অব কমান্ড বজায় রাখা, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আদায় করাসহ বিভিন্ন জটিল ও কঠিন বিষয়ে বিএনপি মহাসচিবকে গুরুত্বপূর্ণ বার্তা ও দিকনির্দেশনা দিয়েছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যান মির্জা ফখরুল। মূলত বিএনপির শীর্ষ দুই নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফর করলেন তিনি।

মির্জা ফখরুল লন্ডন পৌঁছালে যুক্তরাজ্য বিএনপির হাজারো নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীর ভালোবাসায় সিক্ত হন তিনি।

সর্বশেষ গত মঙ্গলবার লন্ডনের সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসব বৈঠকে দেশের চলমান কঠিন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুনিবিড়, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদায় এবং দলীয় বিভিন্ন কঠিন ও জটিল কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।

বিএনপির একাধিক নেতা আলাপকালে জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে গত ৮ আগস্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে কয়েক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular