ঢাকা  মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআলোকিত মুখবেলিংহাম হতে পারেন ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার

বেলিংহাম হতে পারেন ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার

ক্রীড়া ডেস্ক: “জুড বেলিংহামের সামনে দেশটির সর্বকালের সেরা ফুটবলার হওয়ার সম্ভাবনা রয়েছে।” চলতি বিশ্বকাপে তার ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের পর এমন মন্তব্য করেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি  স্ট্রাইকার গ্যারি লিনেকার।

নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের টানা দুটি নকআউট ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়েন বেলিংহাম। তার নৈপুণ্যেই সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।

ইংল্যান্ডের জার্সিতে বেলিংহামের করা ১২ গোলের মধ্যে ৯টিই এসেছে বড় টুর্নামেন্টে। চলতি বিশ্বকাপে তার ৬ গোল তাকে গ্যারি লিনেকার (১৯৮৬) ও হ্যারি কেইনের (২০১৮ ও ২০২৬) পাশে বসিয়েছে। ইংল্যান্ডের ইতিহাসে এক আসরে অন্তত পাঁচ গোল করার কীর্তি রয়েছে কেবল এই তিন ফুটবলারের।

নেটফ্লিক্সের দ্য রেস্ট ইজ ফুটবল অনুষ্ঠানে লিনেকার বলেন, ‘আমি মনে করি, ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হওয়ার বা সেই উচ্চতায় পৌঁছানোর দারুণ সুযোগ রয়েছে বেলিংহামের।’

‘ইংল্যান্ডের হয়ে এই বয়সে বেলিংহাম যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছে এবং দলকে জয়ের পথে নেতৃত্ব দিচ্ছে, তা একজন প্রকৃত সুপারস্টারেরই বৈশিষ্ট্য।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular