ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুনায়েদ-(৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হেকমত আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেলার মোঃ কামরুল ইসলাম জানান, জুনায়েদ মাদকাসক্ত ছিলেন। চলতি মাসের ৪ তারিখে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আদালত জেলা কারাগারে পাঠায়। মঙ্গলবার সকালে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ময়নাতদন্ত শেষে তার পরিবারের লোকজন লাশ নিয়ে গেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular