ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকব্রিটিশ সেনা কলেজে ধর্ষণ-নির্যাতনের অভিযোগ

ব্রিটিশ সেনা কলেজে ধর্ষণ-নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারের আর্মি ফাউন্ডেশন কলেজে প্রশিক্ষণ নেওয়া চার তরুণী বিবিসিকে জানিয়েছেন, সেখানে তারা ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন। গত পাঁচ বছরে কলেজটিতে প্রশিক্ষণ নেওয়া এসব নারী প্রথমবারের মতো প্রকাশ্যে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে নারীবিদ্বেষ, যৌন হয়রানি ও সহিংসতার একটি উদ্বেগজনক সংস্কৃতি গড়ে উঠেছে। 

এদিকে অভিযোগগুলোকে ‘অত্যন্ত উদ্বেগজনক ও গুরুতর’ বলে উল্লেখ করেছে ব্রিটিশ সেনাবাহিনী। এক মুখপাত্র জানান, এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

চলতি বছরের জুন পর্যন্ত এক বছরে নর্থ ইয়র্কশায়ার পুলিশ আর্মি ফাউন্ডেশন কলেজকে ঘিরে ১৬টি যৌন অপরাধের অভিযোগ পেয়েছে। এর মধ্যে অশালীনভাবে নগ্নতা প্রদর্শন, গোপনে উঁকিঝুঁকি ও যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত আর্মি ফাউন্ডেশন কলেজে যৌন অসদাচরণের মোট ১৭৬টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩২টি অভিযোগ ছিল স্থায়ী কর্মীদের বিরুদ্ধে এবং ১৪৪টি অভিযোগ ছিল কনিষ্ঠ সৈনিকদের বিরুদ্ধে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular