ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকভারতের কাছে যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প

ভারতের কাছে যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ওয়াশিংটনে অনুষ্ঠিত এ বৈঠকে, ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, তিনি মোদি এবং ভারতের সাথে একটি ‘বিশেষ বন্ধন’ খুঁজে পেয়েছেন। এসময় মজার সুরে, ভারতের প্রধানমন্ত্রীকে নিজের চেয়ে ‘অনেক কঠিন দরদস্তুরকারী’ হিসেবেও বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প ক্ষমতাগ্রহণের পর হোয়াইট হাউসে যাওয়া চতুর্থ বিশ্বনেতা নরেন্দ্র মোদি। যাকে ‘বন্ধু’ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প।

প্রতিবেদন মতে, চীনকে মোকাবিলায় ভারতকে ‘সমমনা স্বার্থের মূল অংশীদার’ হিসেবে দেখছে বর্তমান মার্কিন প্রশাসন। এবং ট্রাম্প ঘোষণা করেছেন, তার নতুন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিক্রি করতে প্রস্তুত।

মোদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন,
এই বছরের শুরু থেকে আমরা ভারতের কাছে বহু বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াব। আমরা শেষ পর্যন্ত ভারতকে এফ-৩৫ স্টিলথ ফাইটার সরবরাহ করার পথ প্রশস্ত করছি।

আগে ভারতীয় শুল্ক সম্পর্কে অভিযোগ করলেও ভারত-যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তিতে একসাথে কাজ করবে বলে মোদির সঙ্গে সম্মত হয়েছেন ট্রাম্প।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular