ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভাষা রূপান্তরে মেটার নতুন এআই অডিও মডেল

ভাষা রূপান্তরে মেটার নতুন এআই অডিও মডেল

মেটা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করেছে, যা একসঙ্গে একাধিক ব্যক্তির কথা শনাক্ত করে রিয়েল-টাইম বা তাৎক্ষণিকভাবে লিখিত রূপ দিতে পারে। ‘মিউজ ভয়েস ট্রান্সক্রাইব’ নামের মডেলটি একই সময়ে একাধিক ভাষা এবং একটি বাক্যে ভাষা পরিবর্তনের বিষয়ও শনাক্ত করতে পারে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ সম্প্রতি এই মডেলের কার্যকারিতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যায়, একাধিক ব্যক্তি কথা বললে মডেলটি তাদের আলাদা করে শনাক্ত করতে পারে। কথা বলার মাঝখানে ভাষা পরিবর্তন হলেও, সেটি স্বয়ংক্রিয়ভাবে তা বুঝে লিখিত রূপ দেয়।
 
এমনকি একই বাক্যে দুই বা ততোধিক ভাষার শব্দ ব্যবহারের বিষয়টিও শনাক্ত করতে পারে মডেলটি। এ ধরনের ভাষা পরিবর্তনকে ‘কোড-সুইচিং’ বলা হয়। নতুন এই এআই মডেল একই সঙ্গে ২০ জনের বেশি বক্তার কথা শুনে তা নির্ভুলভাবে টেক্সটে রূপান্তর করতে পারে।
 

জাকারবার্গ জানান, এই মডেল নিজে থেকে ঠিক করে কখন শুনতে হবে। কঠিন শব্দের ক্ষেত্রে এটি একটু বেশি সময় নেয় এবং সহজ শব্দের ক্ষেত্রে দ্রুত কাজ করে। ফলে এর নির্ভুলতা অনেক বেড়ে যায়। এটি সাধারণ ও কোলাহলপূর্ণ অডিওতেও চমৎকার কাজ করে। ৭০টির বেশি ভাষার ওপর মডেলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫টি ভাষা শুরুতে ব্যবহার করা যাবে। মডেলটি এক ঘণ্টার দীর্ঘ কথোপকথন সামলাতে পারে।

গুগলের নিজস্ব অডিও মডেল ‘জেমিনাই ৩.৫ ট্রান্সক্রাইব’ আসার এক সপ্তাহের কম সময়ের মধ্যে মেটা তাদের এই নতুন প্রযুক্তি নিয়ে এল। গুগল তাদের মডেলটি অ্যান্ড্রয়েড ও ক্রোম ব্রাউজারে যুক্ত করার ঘোষণা দিলেও মেটা তাদের প্রধান সেবাগুলোতে এটি যুক্ত করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

বর্তমানে ব্যবহারকারীরা মেটার সদ্য প্রকাশিত ‘মেটা এআই ম্যাক’ অ্যাপে এই নতুন মডেলের সুবিধা উপভোগ করতে পারবেন। এই ম্যাক অ্যাপ অন্যান্য অ্যাপেও ভয়েস সুবিধা দিতে সক্ষম। ডেভেলপাররা ‘মিউজ কোড’ এবং মেটার মডেল এপিআইয়ের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন। প্রতি এক হাজার অডিও মিনিটের জন্য খরচ হবে ৩ মার্কিন ডলার। মেটার রিসার্চ ব্লগে এর একটি ডেমো বা পরীক্ষামূলক সংস্করণও রয়েছে।

মিউজ ভয়েস ট্রান্সক্রাইব মডেলটি তৈরি করেছে মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাব (এমএসআই)। সম্প্রতি এই ল্যাব থেকে একটি নতুন কোডিং এজেন্ট ও ওপেন-ওয়েট মডেলও প্রকাশ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular