ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের সম্পদ: হোয়াইট হাউস

ভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের সম্পদ: হোয়াইট হাউস

নিউজ ডেস্ক: হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মিলার দাবি করেন, ভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের সম্পদ। দেশটির তেলখাত জাতীয়করণকে তিনি ‘চুরি’ বলে আখ্যা দেন।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, ভেনেজুয়েলার ভূখণ্ডে থাকা তেল সে দেশেরই সম্পদ হলেও ট্রাম্প প্রশাসন এ দাবির বিরোধিতা করছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ভেনেজুয়েলার তেল ‘চুরি করা সম্পদ’ বলে উল্লেখ করে দেশটির তেলবাহী ট্যাংকারে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, মাদুরো সরকারকে চাপে ফেলতে এবং উৎখাতের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন ক্রমেই আরও কঠোর অবস্থান নিচ্ছে। যা দুই দেশের মধ্যে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular