ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়াভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লক্ষাধিক টাকার মালামাল চুরি

ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লক্ষাধিক টাকার মালামাল চুরি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছলিমা বেগম ঘটনার বর্ণনা দিয়ে জানান, গত দুদিন ছুটির পর রবিবার বিদ্যালয়ে এসে দেখি প্রধান শিক্ষকের কক্ষসহ বিভিন্ন ক্লাসরুম তছনছ অবস্থায় দেখতে পাই।

তিনি বলেন, মনে হচ্ছে, চোরের দল বিদ্যালয়ের দোতলা দিয়ে প্রথমে স্কুলে ঢোকে। এরপর বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙে প্রধান শিক্ষকের কক্ষসহ বিভিন্ন শ্রেণি কক্ষ থেকে মোট ৭টি ফ্যান, ২৫ জোড়া বেঞ্চ (লোহার পরিত্যাক্ত) সৌর বিদ্যুতের প্যানেল, রাউটার, বৈদ্যুতিক সরঞ্জামাদিসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

নবীনগন থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বিদ্যালয়টিতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular