ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়মতলব উত্তরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ৭ দিনের আল্টিমেটাম

মতলব উত্তরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ৭ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন বাজারে সড়ক ও মহাসড়কের পাশে ফুটপাত এবং দোকানের সামনের অংশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এ ধরনের স্থাপনা আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার এলাকায় কিছু দোকান মালিক দোকানের সামনের অংশ ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। এতে যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছে।

এ অবস্থায় আগামী সাত দিনের মধ্যে সব অবৈধ স্থাপনা অপসারণ নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি রাস্তা ও ফুটপাতে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে—এমন কোনো দোকান বা অস্থায়ী স্থাপনা না বসানোর জন্যও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের এ নির্দেশনা দ্রুত দোকান মালিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে বাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখলের কারণে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular