গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক মিটিংয়ে ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।
গফরগাঁওয়ে আইন শৃংঙ্খলা নিয়নন্ত্রসহ অপরাধ দমনে অনবদ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে তিনি নির্বাচিত হন। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, পুরস্কার সবসময় দায়িত্ববোধকে বাড়িয়ে তোলে এবং সেবামূলক কর্মকাণ্ডে আরো উৎসাহ যোগায়। এই স্বীকৃতি আগামীতে আরো বেশি সেবা প্রদানে অনুপ্রেরণা জোগাবে। আমি কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম স্যারসহ অন্য স্যারদের প্রতি।



