ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষময়মনসিংহে ক্লিনিকে চাঁদাবাজি বন্ধে ডিসিকে স্মারকলিপি, মানববন্ধন

ময়মনসিংহে ক্লিনিকে চাঁদাবাজি বন্ধে ডিসিকে স্মারকলিপি, মানববন্ধন

ময়মনসিংহ ব্যুরো : ক্লিনিক মালিকের কাছে জোরপূর্বক চাঁদা চেয়ে দিতে অস্বীকৃতি জানালে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ময়মনসিংহের ক্লিনিক মালিকরা।

বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার নেতারা সোমবার দুপুরে জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসক মুফিদুল আলম স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন।

ক্লিনিক মালিকরা জানান, চাঁদাবাজি বন্ধের দাবিতে মঙ্গলবার দুপুর ১২টায় মানববন্ধন এবং পরবর্তীতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক বন্ধ রেখে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের জ্যেষ্ঠ সহসভাপতি শামসুদ্দোহা মাসুম বলেন, “আমরা আশা করব, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। তা না হলেও আমার কঠোর কর্মসূচিতে যাব।”

গত শনিবার নগরের বাঘমারা এলাকা শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে হামলা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. হারুন অর রশিদকে মারধর করে জখম করা হয়।

হারুন অর রশিদের অভিযোগ, স্থানীয় মো. আতিকের (৩৬) নেতৃত্বে এই হামলা হয়েছে। ‘সালামির’ নামে দাবি করা চাঁদা না দেওয়ায় হামলা করে তাকে মারধর করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular