ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষময়মনসিংহে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা সহ শতভাগ ফ্রী চিকিৎসার ঘোষণা

ময়মনসিংহে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা সহ শতভাগ ফ্রী চিকিৎসার ঘোষণা

ময়মনসিংহ ব্যুরো : ময়মনসিংহ জেলায় অবস্থিত বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে সকল চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা সহ শতভাগ ফ্রী চিকিৎসা দেয়ার ঘোষণা দিয়েছেন

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক ওনার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সহসভাপতি বিশিষ্ট চিকিৎসক নেতা ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী।

তিনি আরো বলেন, ময়মনসিংহের হাসপাতাল- ক্লিনিকগুলোতে দালাল প্র্যাকটিস সমূলে ধ্বংস করা হবে। মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হবে। ক্লিনিক ছোট-বড় হতে পারে কিন্তু চিকিৎসার সুষ্ঠুমান নিশ্চিত করতে হবে। চিকিৎসক ও হাসপাতাল- ক্লিনিকের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু ও টেকসই নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্থানীয় একটি হোটেলে মঙ্গলবার (৩ জুন) রাতে স্থানীয় চিকিৎসকদের এক সংবর্ধনা অনুষ্ঠানে ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী এই ঘোষণা দেন।

ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী আরো বলেন অনাকাঙ্ক্ষিত ও জরুরী প্রয়োজনে র্যাপিট রেসপন্স টিম গঠন, চিকিৎসা করতে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেলে তা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জুনিয়র চিকিৎসকদের সম্মানজনক ভাতার নিশ্চিত করারও ঘোষণা দিয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে চিকিৎসক নেতারা বলেন, নব্বই দশক থেকে জাতীয়তাবাদী চেতনার চিকিৎসকদের অনুপ্রেরণার মূল নিয়ামক ও জাতীয়তাবাদী চেতনার চিকিৎসকদের তিনি পেসমেকার হিসেবে কাজ করেছেন ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী।

সংবর্ধিত বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক ওনার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য মনসুর আলম চন্দন সম্পর্কে চিকিৎসক নেতারা বলেন, ময়মনসিংহ অঞ্চলের চিকিৎসকের সব সময়ই পাশে থেকে সর্বোচ্চ আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন চন্দন।

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের পক্ষ থেকে নির্বাচিত দুজনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ডাঃ মোহাম্মদ ইসাহাক এর সঞ্চালানায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডাঃ কামাল উদ্দিন, ডাঃ জাকির হোসেন জিকু, অধ্যাপক ডাঃ লোকমান হোসেন, অধ্যাপক ডাঃ মোরশেদ আলম, অধ্যাপক ডাঃ আইয়ুব আলী, ডাঃ পারভেজ শামস, ডাঃ শাহ মোঃ আসাদুজ্জামান, অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস রুপম, ডাঃ মামুনুর রশীদ চৌধুরী, ডাঃ এমদাদুল্লাহ খান, ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ মাহমুদ হাসান, ডাঃ মাকসুদ আল মাসুদ, ডাঃ ইমদাদুল হক শাকিল, ডাঃ আবু সুফিয়ান, ডাঃ শেখ বসির উদ্দিন, ডাঃ নূরুল আবসার শিমুল, ডাঃ খায়রুল কবির খান, ডাঃ আব্দুল্লাহ আল আরমান, ডাঃ শাওন, ডাঃ মোহসিন উদ্দিন, ডাঃ সাদ, ইন্টার্ণ চিকিৎসক সমিতির সভাপতি মিজানুর রহমান, সিবিএমসিবি ইন্টার্ণ চিকিৎসক সমিতির অর্ণব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদল নেতা রুতাপ সহ প্রমূখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular