ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধময়মনসিংহে ১২০ বস্তা চিনি ও ১৫ বস্তা জিরাসহ দুই ছাত্র সমন্বয়ক গ্রেফতার

ময়মনসিংহে ১২০ বস্তা চিনি ও ১৫ বস্তা জিরাসহ দুই ছাত্র সমন্বয়ক গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি : অবৈধভাবে ভারতীয় চিনি ও জিরা গুদামজাত করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ বুধবার (২২ জানুয়ারি) বিকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি জানান। গ্রেপ্তার দুই ছাত্র সমন্বয়ক হলেন- জিল্লুর রহমান হৃদয় (২৮) এবং মাসুদ রানা (২৬)।

ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়।অভিযানে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দুজন দুই ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলপুর উপজেলার সমন্বয়ক লাদিব নাহাদি রাহাত এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তারা দুজনই আমাদের ছাত্র প্রতিনিধি। আন্দোলন আমরা একসঙ্গে করেছি। পরে বিভিন্ন সময় সরকারি-বেসরকারি পর্যায়েও সভায় তারা আমাদের সঙ্গে থেকেছে। তবে কীভাবে তারা এ ঘটনার সঙ্গে যুক্ত হল, সেটা আমার জানা নেই।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular