ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকমার্কিনিদের ‘দুর্ভোগ’ পোহাতে হতে পারে, সতর্ক করলেন ট্রাম্প

মার্কিনিদের ‘দুর্ভোগ’ পোহাতে হতে পারে, সতর্ক করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে।

রোববার (২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেছেন, চীন, মেক্সিকো এবং কানাডার মতো অন্যান্য দেশগুলো দশক ধরে ‘যুক্তরাষ্ট্রকে লুটপাট’ করছে। যুক্তরাষ্ট্রের আগের অবস্থান ফিরিয়ে আনতেই নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের নতুন সিদ্ধান্তে মেক্সিকান ও কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্য আমদানির ওপর আরোপ করা হবে ১০ শতাংশ শুল্ক। যুক্তরাষ্ট্রের বাজারে চলতি মাস থেকেই এটা কার্যকর হবে। এমন সিদ্ধান্তের প্রভাব যে মার্কিন অর্থনীতিতে পড়বে সেটাও জানেন নতুন প্রেসিডেন্ট। আর তাইতো আগে থেকেই জনগণকে সতর্ক করলেন তিনি।

নাগরিকদের সামান্য দুভোর্গ পোহাতে হতে পারে সতর্ক করে ট্রাম্প বলেন, ‘আমাদের হয়তো কিছু সময়ের জন্য কষ্ট হতে পারে, এবং মানুষ তা বোঝে। আবার নাও হতে পারে।’

ট্রাম্প ঘোষিত নতুন শুল্কের তীব্র বিরোধিতা করে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছে চীন। এই ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলার কথাও জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন।

ট্রাম্পের শুল্কারোপের পর পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যে ২৫ শতাংশ করারোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন পণ্য না কিনে নিজেদের উৎপাদিত পণ্য কিনতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান তিনি। কঠিন পরিস্থিতি মোকাবিলায় জনগণকে একবদ্ধ হওয়ার আহ্বানও জানান ট্রুডো। মেক্সিকোও যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের ওপর করারোপের ঘোষণা দিয়েছে।

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular